1. dailybogratimes@gmail.com : admin :
হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, -
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View
হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
print news

হিলি (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এসময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি’র) সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারত অভ্যন্তরে গিয়ে ঐদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার হিলিতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ন হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাঁধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বানিজ্য আরও সম্প্রসারন করা হবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক আগে থেকেই ভাল রয়েছে।  আরও ভাল করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকেই। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews